গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :পূর্ব মেদিনীপুর।পটাশপুর-১এর ব্রজলালপুর অঞ্চলের রামচন্দ্রপুর সংসদে করোনা বিধি নিষেধ মেনে বিজেপি থেকে বিধায়ক উত্তম বারিকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। যোগদান কারী শ্রীমন্ত ঋষি, বাসুদেব বর্মণ, বিজয় ঋষি, পূর্ণেন্দু ঋষি, বিমল মাল প্রমুখ ১৭ তপশিলী পরিবারের সকলকে দলে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বরণ করেন বিধায়ক উত্তম বারিক। বৃহস্পতিবার যোগদান পর্বে উপস্থিত ছিলেন দলের পটাশপুর- ১ সভাপতি পীযুষকান্তি পন্ডা , ব্রজলালপুর অঞ্চল তৃণমূল সভাপতি নির্মল সামন্ত প্রমুখ। যোগদান কারীরা জানান গ্ৰাম বাংলার উন্নয়নে ভরসা দিদির তৃণমূল দল তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তরুণ বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *