গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতি, পেট্রোপন‍্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সীমাহীন বাড়তি দাম, রাজ্য সরকারের প্রাপ্য টাকা না দেওয়া, ভ্যাকসিনে চাহিদা পূরণ না করার প্রতিবাদে পটাশপুর-১এর চিস্তিপুর-২ অঞ্চল তৃণমূলের সাইকেল র‍্যালি হয় শুক্রবার। চিস্তিপুর- ২গ্রাম পঞ্চায়েত থেকে পালপাড়া থেকে মংলামাড়ো পেট্রোল পাম্প পর্যন্ত সাইকেল মিছিলে বিক্ষোভে সামিল হয়। পটাশপুরের তরুণ বিধায়ক উত্তম বারিক, সঙ্গে দলের ব্লক সভাপতি পীযূষ কান্তি পন্ডা, পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, চিস্তিপুর-২দলের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধান আনন্দ কুমার সাউ, পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ‍্যক্ষ মুক্তি রঞ্জন বেরা ও আহাদ আলী,হাসিবুর রহমান প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *