গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।রামনগর-১ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রামনগর উৎসব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন হয় শুক্রবার। মঙ্গলদীপ জ্বেলে রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মানিত করার মধ্যদিয়ে শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। সঙ্গে দলের রামনগর-১মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি সম্পা মহাপাত্র, জেলা মহিলা তৃণমূল সভাপতি জেলা পরিষদের শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই সার, রামনগর বাজার ব্যবসায়ী সমিতির দীপক সার, সুশান্ত পাত্র, পঞ্চায়েত সমিতির সদস্য আরতি বল,কেয়া দোলাই প্রমূখ। কাঁথি ব্লাড ব্যাংক শিবির পরিচালনা করেন। শিবিরে আয়োজক ব্লক মহিলা তৃণমূল সভাপতি সম্পা মহাপাত্রসহ ৫০ জন মহিলা রক্ত দান করেন। সবুজায়নের লক্ষ্যে অরণ্য সপ্তাহে সবার হাতে একটি করে সংকর প্রজাতির নারিকেল চারা opতুলে দেওয়া হয়। উদ্বোধক তার বক্তব্যে রক্তের সংকট মোচনে দলের মহিলা শাখার উদ্যোগে এমন শিবিরের আয়োজনের প্রশংসা করেন এবং আগামী দিনে এমন জনহিতকর কর্মসূচীতে আয়োজকদের পাশে থাকার আশ্বাস দেন।