গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা-২এর পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুল তাদের গর্বের প্রধান শিক্ষক এগরার নব নির্বাচিত বিধায়ক তরুণ কুমার মাইতি’কে সংবর্ধনা জ্ঞাপন করে শুক্রবার। পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র ও স্মারক তুলে দিয়ে সংবর্ধনা জানান বিদ‍্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীগন। বিধায়ক তার বক্তব্যে সমাজের বৃহত্তর স্বার্থে এলাকার নির্বাচক মন্ডলীর সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মী পাশে থেকে নির্বাচিত করায় তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন যেখানেই থাকি শিক্ষা ও শিক্ষাক্ষেত্রের উন্নয়নে তিনি সর্বদা সচেষ্ট হবেন, কর্মীদের পাশে থাকার ও আশ্বাস দেন, তাঁর ছেড়ে যাওয়া প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি ও ঐতিহ্যের প্রতি সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে কিছু পরামর্শ দেন। সহকর্মীগন তাদের বক্তব্যে প্রধান শিক্ষক ঘিরে তাদের গৌরবের স্বর্ণোঝজ্জ্ব অনুভূতি তুলে ধরে প্রধান শিক্ষকের এই ইনিংস রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এমন আশা ব‍্যক্ত করেন। সমগ্ৰ অনুষ্ঠানের ব‍্যবস্থা পনার নেতৃত্বে বিদ‍্যালয়ে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রতন মন্ডল। সঞ্চালনায় সহ শিক্ষক রজত কুমার বেরা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *