
দৈনিক আবেশভূমিডেস্ক : নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর। দাপুটে নেতা যার অঙ্গুলীহেলনে এক সময় নন্দীগ্রাম চলত। তারই এমন অবস্থা নন্দীগ্রাম জুড়ে চর্চার বিষয়।শুভেন্দু ঘনিষ্ঠ মেঘনাদ পাল তমলুক ল্যান্ড ডেভলপামেন্ট ব্যাংকের চেয়ারম্যান, তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান এমনকি তিনি নন্দীগ্রাম-১ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। বিধানসভা নির্বাচন পূর্বে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপি’তে যোগ দেওয়ার কারনে তাকে একে একে সব পদ থেকে বহিস্কৃত হতে হচ্ছে।১০ সদস্য বিশিষ্ট নন্দীগ্রাম কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিঃ এর ৭ সদস্য গত ২জুলাই মেঘনাদের বিরুদ্ধে অনাস্থা আনেন। আজ শুক্রবার নন্দীগ্রাম মার্কেটিংয়ের টেঙ্গুযা শাখা অফিসে চেয়ারম্যান নির্বাচিত হন মহাদেব বাগ। মহাদেব বাবু পূর্বে এই মার্কেটিংয়ের সম্পাদক ছিলেন।মহাদেব বাবু চেয়ারম্যান নির্বাচিত হয়ে সবাইকে নিয়ে কাজ করার আশ্বাস দেন। 
এ দিন উপস্থিত ছিলেন নন্দীগ্রাম-১পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের, ব্লক তৃণমূল সভাপতি স্বদেশ দাস। শেষে আবু তাহের সংবাদ মাধ্যমের কাছে দলীয় স্তরে তার প্রতিক্রিয়া জানান।
