গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পটাশপুর ২ এর প্রতাপদীঘি বাজারে আমরা ক’জনের পরিচালনায় রথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এই রথ প্রতিযোগিতায় প্রতাপদিঘী সংলগ্ন বিভিন্ন গ্রামের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা নিজেদের হাতে তৈরি ৬৭ টি রথ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রধান উদ্যক্তা দূর্গাপদ মিশ্র, শক্তিপদ গিরি,অশ্বনু বেরা, আশীষ দাস, রতিকান্ত বেরারা জানান ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। এই প্রতিযোগিতা ৪ বছরে পদার্পন করলো আগামী দিনে এই প্রতিযোগিতা নিয়ে অনেক বড়ো মাপের চিন্তা ভাবনা রয়েছে। আগামী দিনে আরও অনেক সংখ্যায় প্রতিযোগী যাতে অংশগ্রহন করতে পারে তার চেষ্টা করব। প্রতিযোগিতার শেষে প্রতিযোগীদের উৎসাহ দিতে তিনটি বিভাগে প্রথম, দ্বিতীয় তৃতীয় ও যুগ্ম স্থানআধিকারী মোট ১১ জনের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেওয়া হয় সঙ্গে সকলকে সান্তনা পুরষ্কার।
