
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথ:পূর্ব মেদিনীপুর।অনাড়ম্বরীয় ভাবে মঙ্গলবার শেষ হল “বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতি'”র ৯ম বর্ষের উল্টো রথ,এ দিন জগন্নাথদেব গুন্ডিচা বাড়ি থেকে মন্দিরে ফিরলেন। তার আগে উৎকল রীতি মেনে তত্ব উপচার নিয়ে গুন্ডিচা বাড়িতে যাওয়া। প্রধান পুরোহিত কলিয়াচক সংস্কৃত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড:দেবীপদ রথ পূজার্চনা শেষে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে রথে তোলেন। সংস্থা সম্পাদক আশীষ ধাওয়া জানান- করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধে রথের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে অর্থ বাঁচিয়ে দুয়ারে দুয়ারে হবে জগন্নাথ জীউ সেবা সমিতির সেবা কর্মসূচি। প্রাথমিক বরাদ্দ ১০ লক্ষ টাকা, লক্ষ্য৩০ হাজার মানুষের কাছে স্যানিটাইজার, মাক্স, সাবান হ্যান্ডবিল তুলে দিয়ে সচেতন করা। এগরা- ২এর দেশবন্ধু, মঞ্জুশ্রী, বিবেকানন্দ, বাথুয়াড়ী এবং দুবদা পঞ্চায়েতের বাড়ি বাড়ি এবং সমিতির সহযোগী ৫৯ টি ক্লাব সংশ্লিষ্ট গ্রাম এই পরিষেবার আওতাধীন। প্রতি বছর যাত্রা উপলক্ষ্যে রথের মেলা, মেলা ঘিরে ১০দিন সৌখিন যাত্রা প্রতিযোগিতা, কৃতী ছাত্র ছাত্রী সম্বর্ধনাতে যে অর্থ ব্যায় হত তা থেকে এই কর্মসূচি। এর জন্য তৈরী হচ্ছে নেটওয়ার্ক ও। সামনের সপ্তাহে শুরু হবে সেবা সমিতির দুয়ারে দুয়ারে কর্মসূচি। এদিন সম্পাদকের সঙ্গে উপস্থিত ছিলেন পূজার ঋত্বিক সহেল ধাওয়া, জাতীয় শিক্ষক অমিয় বরণ ভৌমিক, সংস্থা সভাপতি অম্বিকেশ মহাপাত্র, সমিতির অন্যতম কর্মকর্তা বিবেকানন্দ পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান ধনঞ্জয় সিংহ, সম্পাদক জায়া তনুশ্রী ধাওয়া, সহ-সম্পাদক জন্মেঞ্জয় প্রধান, বিরোজাকান্ত প্রধান, সোমনাথ প্রধান প্রমুখ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সম্পাদক।
