গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে কাঁথি মহকুমা তৃণমূল এস সি, এস টি, ওবিসি সেলের পক্ষে কেন্দ্র সরকারের পেট্রল;ডিজেল,গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করা হয় ২০ শে জুলাই মঙ্গলবার। বক্তব্যে কেন্দ্রের তুঘলকি শাসনের বিরুদ্ধে তোপ দেগে বক্তব্য রাখেন জেলা পরিষদের কো-মেন্টর হাবিবুর রহমান,জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পার্থপ্রতিম দাস,মানিক ঘোড়াই, কাঁথি পৌর প্রশাসক সিদ্ধাথ মাইতি,এম এস কের জেলা সভাপতি বিকাশ বারিক, কাঁথি শহর তৃণমূলের সহ সভাপতি পলাশ প্রামাণিক,কাঁথি কো অপারেটিভ ইউনিয়নের সম্পাদক হরিসাধন দস অধিকারী, দেবাশীষ ত্রিপাঠী, অরূপ কর প্রমুখ। এ দিন বি জে পি থেকে যোগ দেন মহিলা নেত্রী রূপালী জানা খাটুয়া সহ প্রায় ৭৫ কর্মী।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *