গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-২ এর দুবদা অঞ্চল তৃণমূলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় রবিবার। মুখ্য বক্তা বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি, অঞ্চল সভাপতি খগেন্দ্রনাথ দুয়ারী, দুবদা পঞ্চায়েত প্রধান রাধারাণী বর। অঞ্চল যুব সভাপতি মৃণাল কান্তি জানা, দলের ব্লক সম্পাদক রাজকুমার দুয়ারী, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সমীর গারু প্রমুখ। এদিনের সভায় বিজেপি সমর্থক সুশান্ত মন্ডল, দীপঙ্কর মন্ডল, মন্টু মন্ডলসহ বেশ কয়েকজন তৃণমূলে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরন করেন বিধায়ক শ্রী মাইতি। তৃণমূলকে ও মমতা ব্যানার্জির হাত শক্ত করতে তাদের যোগদান বলে জানান নবাগতরা।সভায় একুশে জুলাই শহীদ স্মরণে ভার্চুয়াল সভায় সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান জানান হয়। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সভার সভাপতি স্থানীয় বুথ সভাপতি ঘনশ্যাম গারু।