
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ভগবানপুর- ১ ব্লক তৃণমূল যুব তৃণমূলের উদ্যোগে ভীমেশ্বরী উচ্চ শিক্ষা আয়তনে রক্তদান শিবির ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত পালিত হয় ১৯শে জুলাই সোমবার।শিবিরের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি , সঙ্গে দলের ব্লক সভাপতি অভিজিৎ দাস, পটাশপুর কেন্দ্রের বিধায়ক উত্তম বারিক, ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রনব দাস, জেলা যুব তৃণমূল সহ-সভাপতি আজগর আলি , প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি প্রমুখ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ভগবানপুর- ১ ব্লক যুব তৃণমূল সভাপতি সৌরভ কান্তি বেরা তিনি জানান এগরা সুপার স্পেশালিটি ব্লাড ব্যাঙ্ক শিবির পরিচালনা করেন। 

