দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।রাজ‍্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের সুযোগ সুবিধা দুয়ারে পৌঁছে দেওয়ার লক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম ও সংখ্যা লঘু উন্নয়ন দপ্তরের উদ্যোগে ও কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সহযোগিতায় কাঁথি শহরের ৩ নং ওয়ার্ডের সমাজকল্যাণ সংঘ মাঠে মহিলা স্বনির্ভর গোষ্ঠী ও জনসাধারণের একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অায়োজিত হয়। রবিবার এই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী সেক অাশিক উদ্দিন। বিভিন্ন সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প নিয়ে বিশদভাবে বক্তব্য রাখেন কাঁথি পৌরসভার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সেক অানোয়ার উদ্দিন, সংখ্যালঘু বিত্ত উন্নয়ন নিগমের প্রতিনিধি ফিরদোষ মল্লিক, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত সুপারভাইজার ফিরোজ বেগ, বিশিষ্ট সমাজসেবী সেক ওসমান,সেক সাত্তার, সেক অাহমেদ প্রমুখ। মামুদ সাহেব বলেন দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান কর্মসূচি র মত সংখ্যালঘু দপ্তরের উন্নয়ন প্রকল্পে সুযোগ সুবিধা প্রতিটি বাড়ীতে পৌঁছে দেওয়ার লক্ষে প্রতিটি ওয়ার্ডে এই ধরনের কর্মশালা অায়োজিত হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *