গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরা-২পানিপারুল অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বাড়ি বাড়ি হাজার ফলের চারা পৌঁছে দেওয়ার কর্মসূচি পালিত হয় আজ রবিবার ।কর্মসূচির ঊদ্বোধন করেন এগরার বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি ,সঙ্গে এগরা -২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, ডা: স্বদেশ রঞ্জন জানা, পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, পানিপারুল অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নিশিকান্ত জানা, শিক্ষক নেতা রজত বেরা, অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী আলপনা জানা প্রমুখ। ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ‍্যক্ষ অনুরাধা রাজ, যুবনেতা গৌতম সাউ, বাবুল সাহা, ও সকল বুথের মহিলা তৃণমূল কর্মীগণ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *