গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা -২ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় করোনা আবহে রক্তের আকাল মেটাতে ” রক্তদান শিবির “এর আয়োজন হয় আজ রবিবার। পঞ্চায়েত সমিতির মিটিং হলে আয়োজিত এই শিবিরে মঙ্গলদীপ জ্বেলে শিবিরের শুভ উদ্বোধন করেন রাজ‍্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি,  সঙ্গে এগরঙঙ্গবিধায়ক তরুন কুমার মাইতি ,

    ন্তপটাশপুরের বিধায়ক উত্তম বারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, দলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া ও সহ সভাপতি প্রকাশ রায় চৌধুরী প্রমুখ। পৌরোহিত‍্য করেন সংস্থার ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ‍্যক্ষ আরতি মুন্ডা। উপস্থিত ছিলেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি মিতা রানী সাউ ও সহ-সভাপতি বিকাশ বেজ, রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, এগরা শহর তৃণমূল সভানেত্রী কবিতা প্রধান, দলের জেলা যুব সহ সভাপতি সন্দীপ পাত্র, জেলা পরিষদ সদস্য পার্থ সারথী দাস প্রমুখ। মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি সহ ৪০ মহিলা রক্ত দান করেন এগরা সুপার স্পেশালিটি ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেন।
    অনুষ্ঠানের সঞ্চালনায় দলের ব্লক যুব সভাপতি স্বপন পাত্র।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *