দৈনিক আবেশভূমি ডেস্ক :নন্দীগ্রাম:পূর্ব মেদিনীপুর। বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মী শুভেন্দু অধিকারীর অনুগামী হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১৩সিট নিয়ে তৃতীয় বার ক্ষমতায় আসায় এবং আদি নব্যের মনমালিন্য তাদের মোহ ভঙ্গ করে।কেউ কেউ নিজের ঘরে ফিরছেন।আবার আদি বিজেপি এবং বাম দল থেকে বেশ কিছু নেতা কর্মী তৃণমূল কংগ্রেস নেত্রীর উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে দিতে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন।

নন্দীগ্রাম-১ব্লকের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আজ সকালে আদি বিজেপি ও বাম দল থেকে প্রায় ২৫০টি পরিবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারি সভাধিপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের হাত থেকে পতাকা তুলেনেন। বিজেপি র মন্ডল সদস্য বাপি জানা তৃণমূল কংগ্রেসে যোগদিয়ে বলেন আমি বরাবরই ডানপন্থী রাজনীতিতে বিশ্বাসী। তৃণমূল কংগ্রেসের উন্নয়নের শরিক হতে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। 

    যোগদান প্রসঙ্গে শেখ সুফিয়ান বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সকল মানুষের জন্যে,আর বিজেপি কেবল জাত বিভাজনের কথা বলে। নির্বাচনের সময় গদ্দার হিন্দু মুসলিমের দন্দ্ব লাগানোর চেষ্টা মানুষ ব্যর্থ করেছ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি স্বদেশ দাস,শেখ সাহাবুদ্দিন,মুক্তি রানী মাইতি প্রমুখ ।

    বিকালে নন্দীগ্রাম-২ব্লকের বয়াল-১গ্রাম পঞ্চায়েতের ৫০টি বিজেপি পরিবার ব্লক সভাপতি মহাদেব বাগের হাত থেকে  তৃণমূল কংগ্রেসের পতাকা নেন। এখানে বয়াল -১অঞ্চল সভাপতি রুকুমুদ্দিন,শেখ কনিজুর উপস্থিত ছিলেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *