গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা সারাদা শশিভূষণ কলেজে সেল্ফ রেলিয়ান্ট মার্কেটিং প্রাইভেট লিমিটেডের সঙ্গে মাশরুম কাল্টিভেশনের তিন মাসের সার্টিফিকেট কোর্সের এক মৌ চুক্তি স্বাক্ষরিত হয় শনিবার। সেই মত এদিন কোর্সের শুভারম্ভ হয়। প্রথম দিন আগ্ৰহী ১৫ ছাত্র-ছাত্রী নিয়ে থিওরিটিক্যাল ক্লাসের শুভ সূচনা করেন অনুষ্ঠানের সভাপতি কলেজ অধ্যক্ষ ডঃ দীপক কুমার তামিলি। ছিলেন কলেজের টিচার্স কাউন্সিল সেক্রেটারি ডঃ দীপক বিশাই, আই কিউ এ সি কো অর্ডিনেটর ডা: আলয় চাঁদ বিশ্বাস, বাঁকুড়া সেল্ফ রেলিয়ান্ট মারকেটিং প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর বিপ্লব ধা এবং ডাইরেক্টর বাবলু পাল প্রমুখ। যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার লক্ষ‍্যে এই মাশরুম প্রশিক্ষণ। মাসরুমের পুষ্টিগত মূল্য, এর থেকে আচার, বড়ি, বিস্কুট ইত্যাদি বিভিন্ন প্রোডাক্ট তৈরী করা যায় সে বিষয়ে সম্মক ধারনা দান। সার্টিফিকেট কোর্স শেষে সংশাপত্র দেওয়ার বিধানের প্রসঙ্গ তুলে ধরা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কলেজের এই বিভাগীয় অধ‍্যাপিকা মমতাজ খাতুন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কলেজ অধ্যক্ষ ড: তামিলি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *