
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। শিক্ষাব্যবস্থাকে রক্ষা করতে ধাপে ধাপে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে,বিশ্বভারতীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে “স্বৈরাচারী ” আখ্যা দিয়ে, বিশ্বভারতীর প্রতিবাদী তিন ছাত্রের সাসপেনশন প্রত্যাহারের দাবিসহ শিক্ষা সংক্রান্ত নানা দাবিতে শনিবার মেদিনীপুর শহরে বিক্ষোভ প্রদর্শন করে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে মেদিনীপুর শহরে পথসভা ও বিক্ষোভ প্রদর্শন হয়। এদিনের কর্মসূচিতে এস এফ আই এর জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি সহ অন্যান্য ছাত্রনেতা নেতৃত্ব দেন।
