দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।দেশপ্রাণ ব্লকের সরদা অঞ্চলের অাবাস যোজনার তালিকা থেকে ২৮১ জনের নাম বাদ গেছে। বাতিলের কারণ হিসাবে উপভোক্তার মোটরসাইকেল, অটোরিকশা ,মেসিন রিকশা, ৪ চাকার গাড়ী,পাম্প মেশিন,ল্যান্ড লাইন টেলিফোন থাকা ইত্যাদি কারণ দেখানো হয়েছে। ডুপ্লিকেট অাধার কার্ড, দুটির বেশী রুম থাকা,পাকা বা অন্য বাড়ীঘরের মালিকানা ইত্যাদি বিষয়গুলি বাতিলের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী অাবাস যোজনার নিয়মাবলি মেনে অাবাস যোজনার তালিকা থেকে নাম বাদ গেছে বলে অাওয়াস প্লাস পি ডবল্যু এল সফটওয়্যার ব্যবহার করে এই বাতিলের তালিকা গত ২৩ শে জুন পাওয়া গেছে। বাতিলের তালিকার শতকরা ৮০ ভাগই হতদরিদ্র, গৃহহীন ও পিছিয়ে পড়া সম্প্রদায় ,৮জাতির মানুষজন।সরদা অঞ্চলের অযোধ্যাপুর হরিজন পল্লীর পঙ্গু বৃদ্ধ খগেন সারের কোন বাড়ী নেই অথচ অাবাস যোজনার তালিকা থেকে তাঁর নাম বাতিলের কারণ দেখানো হয়েছে ল্যান্ড লাইন টেলিফোন থাকা। যাঁর বাড়ী নেই তাঁর ল্যান্ড লাইন টেলিফোন থাকে কি করে? কাজলা গ্রামের সেক লোকমান চোপদারের বাড়ী নেই অথচ তার নামের পাশে বাড়ীতে দুটির বেশী রুম রয়েছে বলে উল্লেখ রয়েছে। সরদার বাপী দাস,মানস মাইতি,চন্দন পাল,অঞ্জলি সাহু,শ্যামচাঁদ পাল,মাজেদ অালি

                                     প্রমুখের ক্ষেত্রে ভূতুড়ে কারণ দেখিয়ে অাবাস যোজনার উপভোক্তা র তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তাছাড়া অটোরিকশা, মেসিন রিকসা,মোটরসাইকেল, পাম্প মেশিন ইত্যাদি থাকা অাবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কারণ হিসেবে সম্পূর্ণ বাস্তবসম্মত নয়।দেশপ্রাণ ব্লক সহ গোটা পুর্ব মেদিনীপুর জেলা জুড়ে অযৌক্তিক ভাবে অনেকের নাম অাবাস যোজনার উপভোক্তা র তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রাক্তন সহকারী সভাধিপতি
      মামুদ হোসেন জেলাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়ে অাবাস যোজনার তালিকা পুনরায় তদন্ত করে সংশোধিত তালিকা প্রকাশের দাবী জানিয়েছেন। তিনি আরও বলেন- কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অাবাস যোজনার অযৌক্তিক ও জনবিরোধী নিয়মকানুনের ফলশ্রুতিতেই এত মানুষের স্বার্থ বিঘ্নিত হতে চলেছে।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *