
দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।করোনা প্রকোপের মধ্যে পরিবেশ দুষণ নিয়ন্ত্রনে উদ্যোগী কাঁথি লায়ন্স ক্লাব। অরণ্য সপ্তাহের মধ্যে শনিবার সকালে কাঁথি রেল স্টেশন চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে।
কাঁথি লায়ন্স মুখপাত্র তপন সাহু জানিয়েছেন প্রকৃতির ভারসাম্য বজায় লায়ন্স ডিস্ট্রিক্টের উদ্যোগে “এসো শ্যামল সুন্দর” নামের ওয়ান মাল্টিপল ওয়ান প্রজেক্ট গ্রহন করেছে।সেই উদ্যোগকে সফল করতে কাঁথি লায়ন্স ক্লাব শনিবার এই কর্মসূচী গ্রহন করে।শিবিরের উদ্বোধন করেন কাঁথি লায়ন্স ক্লাব সভাপতি সুস্মিত মিশ্র।অন্যান্যদের মধ্যে ছিলেন ক্লাব সম্পাদক তরুন মহাপাত্র,ট্রেজারার ইন্দ্রনীল সামন্ত,কাঁথি লিও ক্লাব সভাপতি অরিত্র দে, সদস্য অখিল সী,ডাঃ গৌতম জানা,মধুসুধন দাস অধিকারী প্রমুখ। লিও সদস্যদের উপস্থিতি ছিল নজর কাড়া।কাঁথি লায়ন্স এনভায়রনমেন্ট কমিটির চেয়ারম্যান পীযূষকান্তি চক্রবর্তী জানিয়েছেন স্টেশন চত্বরে প্রায় ৫০টি ছাতিম,বকুল ও বট গাছ লাগানো হয়েছে।

