গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চৌরঙ্গী মোড়ে দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে অায়োজিত সভায় সভাপতিত্ব করেন কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক উত্তম বারিক। ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন রাজ‍্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, ছিলেন জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃনাল কান্তি দাস,কো-মেন্টর হাবিবুর রহমান, জেলা সহঃসভাপতি হরিসাধন দাস অধিকারী, কাঁথি-৩পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ বেজ, কাঁথি১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, পৌর প্রশাসক সিদ্ধার্থ মাইতি, রত্নদীপ মান্না, বিকাশ বারিক, অামিন সোহেল, পীযুষ পন্ডা,সাহানা মিশ্র,দেবাশীষ ভূঞ্যা,অানসার দপ্তরী, সেক মোসারফ, সেক বক্তিয়ার উদ্দিন, সেক সাত্তার প্রমুখ। সভা পরিচালনা করেন যুব নেতা ইমরান অালি খাঁন। দলীয় পতাকা উত্তোলন করেন

    সভাপতি উত্তর বারিক।সভায় উদ্বোধক মৎস্য মন্ত্রী বক্তব্যে ইজরায়েলের পেগাসাস স্পাইওয়ারের মাধ্যমপ কেন্দ্রীয় সরকারের টেলিফোনে অাড়িপাতার ঘৃণ্য চক্রান্তের তীব্র সমালোচনা করেন। মোদী সরকারের জনবিরোধী নীতির ফলশ্রুতিতে দেশের অর্থনীতি দেউলিয়া, পেট্রোল ও ডিজেল সহ রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে সাধারণ মানুষের দুর্দশা চরমে উঠেছে বলে জানান এবং রাজ্যে উপনির্বাচনে টালবাহানা করেদ্ধ রাজনৈতিক অস্থিরতা তৈরির বিজেপির অপচেষ্টার তীব্র সমালোচনা করেন।জেলা তৃণমূলের কো অর্ডিনেটর মামুদ হোসেন পেগাসাস কান্ডে বিজেপি কে ভারতীয় জাসুস পার্টি বলে অভিহিত করেন।জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেশের প্রধানমন্ত্রী করার মধ্য দিয়ে জনবিরোধী ও বিভেদকামী মোদী সরকার কে পরাস্ত করতে সারাদেশ জুড়ে গণঅান্দোলনের অাহ্বান জানান । বিধায়ক উত্তম বারিক ঐক্যবদ্ধ ও মজবুত সংগঠন গড়ে তোলার মাধ্যমে কাঁথি পৌরসভায় নিরঙ্কুশ জয় সুনিশ্চিত করার আহ্বান জানান কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক উত্তম বারিক।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *