
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা: পূর্ব মেদিনীপুর।মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে মানুষের অধিকার ভঙ্গ হচ্ছে।খুন,জখম,ধর্ষণ, শ্লীলতাহানি, মারধর থেকে বাড়ি ভাঙচুর,লুটপাট সবধরনের অত্যাচারের সম্মুখীন পশ্চিমবঙ্গের মানুষ।তৃণমূল কংগ্রেসের অপদার্থ স্বৈরাচারী সরকার সমগ্ৰ পশ্চিমবঙ্গ জুড়ে অন্ধকারের রাজত্ব কায়েমের প্রতিবাদে রাজ্যের সমস্ত সাংগঠনিক জেলায় বিপন্ন গণতন্ত্র, আক্রান্ত মানুষের বিষয়ে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার।
ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সাতমাইল দুলালপুর নেতাজী যুব সংঘে পশ্চিমবঙ্গের বিপন্ন গণতন্ত্র, আক্রান্ত মানুষের বিষয়ে সাংবাদিক বৈঠক হয়।ছিলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক সুদাম পন্ডিত ও অসীম মিশ্র,দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস,উত্তর কাঁথি বিধায়ক সুমিতা সিনহা,খেজুরীর বিধায়ক শান্তনু প্রামানিক, রাজ্য কমিটির সদস্য সোমনাথ রায় প্রমুখ।
