
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।মাধ্যমিক ২০২১ এর ফলাফলে সর্বকালীন রেকর্ড। এবছরযে সব দিক থেকে ব্যতিক্রমী তা প্রমাণ করে দিল সদ্যপ্রকাশিত মাধ্যমিক রেজাল্ট ।সফল ১০০% ছাত্র-ছাত্রী। সর্বোচ্চ নম্বর ৬৯৭, ১-১০ এর তালিকায় রাজ্যে এই মুহুর্তে ১৩৪৮ ,পূর্ব মেদিনীপুরে এই সংখ্যা-১৬৯। প্রথম ১০ এর মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পাঠানো মানপত্র, পুষ্পস্তবক এবং মিষ্টান্ন কৃতী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এদিন। শিক্ষা দপ্তরের পক্ষে জেলার সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শক এবং সহকারী বিদ্যালয় পরিদর্শককে এই কর্মসূচিতে নামানো হয়। হিমসিম খেতে হয় আধিকারিক দের।সহকারী বিদ্যালয় পরিদর্শক বিমান বিহারী জানার নেতৃত্বে, স্বপন জানা, আশীষ মহাপাত্র প্রমুখ আধিকারিক।

. 


