গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা-২এর পানিপারুল অঞ্চল তৃণমূলের উদ্যোগে ২১শে জুলাই উপলক্ষে শহীদ বেদীতে মাল্যদান ও পতাকা উত্তোলনে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন এগরার বিধায়ক তরুন কুমার মাইতি। আজ বুধবার এই কর্মসূচিতে ১০০ বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের দলীয় পতকা হাতে তুলেনেন, তাদের হাতে তুলেদেন বিধায়ক। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি নিশিকান্ত জানা, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, ব্লক তৃণমূলের সম্পাদক রাজকুমার দুয়ারী, যুব নেতা বাবুল সাহা ও গৌতম সাউ, শিক্ষক নেতা রজত কুমার বেরা প্রমুখ। বিধায়ক তার বক্তব্যে ২১শে জুলাই শহীদ

                            দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সমস্ত বুথ সভাপতি ও নেতৃত্বগণ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *