দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।নিজ এলাকার পরিবেশকে মনোরম করে তুলতে কাঁথি লায়ন্সের উদ্যোগে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি কর্মসূচিতে গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।”এসো শ্যামল সুন্দর” নামের এই কর্মসূচি সফল করার লক্ষ্যে কাঁথি লায়নেস ক্লাব বৃক্ষরোপণ করল হিঞ্চি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে।বিদ্যালয়ের  প্রধান শিক্ষিকা যুথিকা মাইতির উপস্থিতিতে বিভিন্ন ফুলের চারা লাগানো হয়।বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথির লায়ন্স সভাপতি সুস্মিত মিশ্র, লায়নেস ক্লাবের অ্যাডভাইসার এনামুল আলী খান, লায়নেস ক্লাবের সভাপতি স্বাগতা নন্দ প্রমুখ।
কাঁথি লায়নেসের ক্লাবের সম্পাদক সুচরিতা চৌধুরী ও ট্রেজারার মৌসুমী দাসের নেতৃত্বে সদস্যরা বৃক্ষরোপণ করেন।হিঞ্চিবোর্ড  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়ন্স ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন‌।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *