
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।রামনগর-২এর বটতলা আনন্দময়ী লায়ন্স ক্লাবের কোভিড যোদ্ধাদের সম্মান প্রদর্শন ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। রামনগর থানার অন্তর্গত ডেমুরিয়া গ্রামের ঐতিহ্যবাহী বাহুড়িয়া উল্টো রথযাত্রা উপলক্ষ্যে রথমেলা কমিটি এবং ডেমুরিয়া সবুজ সংঘের সহযোগিতায় আজকের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান “তোমায় করি গো প্রণাম” সম্পন্ন হয়। প্রধান অতিথির আসনে রাজ্যের মৎস্য মন্ত্রী কন্টাই আগামী লায়ন্স ক্লাবের সদস্য অখিল গিরি। ছিলেন চাটার প্রেসিডেন্ট সত্য রঞ্জন রায় ও ক্লাব সদস্য মৈতনা পঞ্চায়েতের উপ প্রধান তমালতরু দাস মহাপাত্র। পরিচালনায় ক্লাবের বর্তমান সভাপতি অলোক চৌধুরী। ছিলেন ক্লাব সম্পাদক অসীম মিশ্র, কোষাধ্যক্ষ বিমল রায়, নিলম রায়, সুভাশীষ মাইতি, পিনাকী দীন্ডা, রিজিয়া বিবি, অরুন পাল, অমল মাইতি, তপন মাইতি আবুল কালাম, পুলক বড়পন্ডা, দিলবার আলী, শশাঙ্ক বাগ 

