গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।
এগরা-২এর মঞ্জুশ্রী পঞ্চায়েতর উদ্যোগে খেজূরদা মনসাতলা অফিসে মহিলাদল গুলিকে নিয়ে বৈঠক হয় মঙ্গলবার। এদিন স্ব সহায়ক দল গুলিকে- কলম ও সমিতির হিসাব ও সমস্ত কাজ বিধিবদ্ধ সংরক্ষণের প্রশ্নে ক‍্যাশবুক ও

    রিজোলিউশান খাতা বিতরণ হয় ৩৬৭ স্বসহায়ক দলকে। আর্থিক সহায়তায় পঞ্চায়েতের সুকণ‍্যা স্বসহায়ক দল। উপস্থিত ছিলেন মঞ্জুশ্রী গ্রামপঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি ও উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী, সংঘ নেত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তর পঞ্চায়েতের উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী জানান দলগুলি নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করছে তাদের উৎসাহ দিতে এবং কাজগুলি সুন্দর সুচারুভাবে করার লক্ষ্যে এমন উদ্যোগ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *