গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।জেলা তৃণমূল কংগ্রেসের অাহ্বানে ২১ শে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে তমলুকের নিমতৌড়ী স্মৃতিসৌধ মাঠে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা তৃণমূল সভাপতি রাজ্যের সেচ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কো অর্ডিনেটর রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি, জেলা কো অর্ডিনেটর মামুদ . হোসেন,প্রাক্তন বিধায়ক অমিয় ভট্টাচার্য, দেবপ্রসাদ মন্ডল, সভাধিপতি দেবব্রত দাস, তাপস মাইতি, চিত্তরঞ্জন মাইতি প্রমুখ। পরে নিমতৌড়ী স্মৃতিসৌধের সভাগৃহে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ স্মরণে ভার্চুয়াল সভায় যোগ দেন।জেলা জুড়ে বুথ,অঞ্চল, ব্লক,বিধানসভা, পৌরসভা ও জেলা স্তরে কয়েক লক্ষ কর্মী এবং জনসাধারণ ভার্চুয়াল সভায় যোগ দেওয়ায় সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জেলা সভাপতি। জেলা যুব তৃণমূলের উদ্যোগে কাঁথি শহরের ভবতারিণী মন্দির সংলগ্ন মাঠে ২১ শে জুলাই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ তর্পণ সভায় নেতৃত্ব দেন জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি।