
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার পক্ষে সাতমাইল দুলালপুর দলীয় কার্যালয়ে গণতন্ত্র বাঁচাও পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি পালিত হয় আজ বুধবার। শুরুতে তৃণমূল কংগ্রেসের হার্মাদ বাহিনীর আক্রমনে শহীদ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও সমর্থকগনের স্মৃতির উদ্দ্যেশ্যে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়।পরবর্তীতে
‘গণতন্ত্র বাঁচাও,পশ্চিমবঙ্গ বাঁচাও’ ভার্চুয়াল কর্মসূচীর লাইভ সম্প্রচারদেখান হয়। ছিলেন ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, জেলার দুই সাধারণ সম্পাদক তাপস দোলাই ও অসীম মিশ্র,রাজ্য কমিটির সদস্য সোমনাথ রায়,দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস,উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা,জেলা সম্পাদক মাণিক দাস প্রমুখ।
