গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেক্স: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ভগবানপুর-১এর ভগবানপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষে-২১ শে জুলাই শহীদ দিবস পালন হয় বুধবার। জেলা তৃণমূল সহ-সভাপতি মদনমোহন পাত্র দলীয় পতাকা উত্তোলনে এদিনের কর্মসূচি শুরু করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভার আগে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে নেতৃত্ব বক্তব্য রাখেন। ছিলেন অঞ্চল তৃণমূল সহ সভাপতি শিক্ষক নেতৃত্ব বিকাশ ভূঁইয়া, ভগবানপুর পঞ্চায়েত প্রধান সেখ রেজাক, অঞ্চল তৃনমূলের যুগ্ম আহ্বায়ক রামকৃষ্ণ দাস প্রমুখ।অঞ্চলের প্রতিটি বুথের সভাপতি সম্পাদক ও শাখা সংগঠনের সদস্য ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন। 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *