
গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।লায়ন্স ক্লাব ইন্টারনেশ্যানাল এর জোন-২এর রিজিওন-৮ এর ২১-২২লায়ন বৎসরের প্রথম জোন্যাল এ্যাডভাইসারী কমিটির মিটিং অনুষ্ঠিত হয় কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির মিটিং হয় ১৮ই জুলাই রবিবার। সভা পরিচালনা করেন জোন চেয়ারপারসন বটতলা লায়ন্স সদস্য হৃষিকেশ দাস। ছিলেন প্রধান অতিথি লায়ন অর্ণব মাইতি, ডা:সুমিত্র মাইতি, হৈমন্তী দাস অধিকারী, উমা গিরি, বিমান নায়েক, ইন্দ্রজিৎ জানা, সুজিত সর, মানস গিরি, অরবিন্দ মালি প্রমুখ। পরিচালনার দায়িত্বে লায়ন্স ক্লাব অফ ভাজাচাউলি সভাপতি বিকাশ বেজ, মিতা রানী সাউ, অর্পণ রানা প্রমুখ। আমন্ত্রিতের আসনে লায়ন্স ক্লাব অফ বটতলা আনন্দময়ী, লায়ন্স ক্লাব মাজনা,লায়ন্স ক্লাব অফ কন্টাই দেশপ্রাণ ,এবং লায়ন্স ক্লাব অব খেজুরীর সকল সভাপতি সম্পাদক ও কোষাধ্যক্ষ। প্রত্যেক ক্লাবের সভাপতি তাদের নিজস্ব ক্লাবের সারা বছরের চিন্তা ধারা, সামাজিক কর্মসূচি, সদস্য অন্তর্ভুক্তি বিভিন্ন বিষয়ে পরিকল্পনা প্রকাশ করেন। সকল জেলা লায়ন নেতৃত্ব তাদের সুচিন্তিত পরামর্শসহ এই বছরের কর্মসূচি সম্পর্কে সকল ক্লাবের সদস্যদের উদ্বুদ্ধ করেন । সর্বোচ্চ সদস্য অন্তর্ভুক্তির সম্মান জ্ঞাপন করা হয় “লায়ন্স ক্লাব অফ কন্টাই ভাজাচাওলি’ কে। ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য ও প্রধান শিক্ষক গৌতম জানা। পরিশেষে জাতীয় সংগীতে সভার সমাপ্তি ঘটে।
