
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা-২এর সর্বোদয় পঞ্চায়েতের সানভেড়ী বুথ তৃণমূল কংগ্রেসের সম্মেলনে নব নির্বাচিত বিধায়ক তরুন কুমার মাইতিকে সম্বর্ধনা জ্ঞাপন হয় বৃহস্পতিবার। বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষে উত্তরীয়, মানপত্র ও রাধা কৃষ্ণের মূল্যবান মূর্তি স্মারক হিসেবে হাতে তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন এলাকার VRP, আশাকর্মী, সিভিক,সমস্ত S.H.G গ্ৰুপের মহিলাগণ। মহতি পর্বে উপস্থিত সর্বোদয় পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা দাস ও উপ প্রধান পূর্ণেন্দু দাস, অঞ্চল সভাপতি সত্যব্রত দাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্রাবন্তী দাস, ভি আর পির ব্লক সম্পাদক ও পঞ্চায়েত সদস্য প্রদীপ দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য সারদাময়ী দাস প্রমুখ।


