
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেক্স: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-২ এর দেশবন্ধু পঞ্চায়েতের এরেন্দায় বুথ তৃণমূল কার্যালয়ের উদ্বোধন হয় বৃহস্পতিবার। ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। সঙ্গে দেশবন্ধু অঞ্চল তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েতের উপপ্রধান আলোক মহাপাত্র, প্রধান স্নেহলতা বর, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ অনুরাধা রাজ, দলের অঞ্চল যুব সভাপতি সঞ্জয় মান্না, পঞ্চায়েতের শিল্প সঞ্চালক মনোরঞ্জন দাস প্রমুখ। সভাপতিত্ব করেন বুথ সভাপতি তপন কুমার মিশ্র। বিধায়ক বক্তব্যে দলকে সংগঠিত করা, নিজেদের মধ্যে ঘনঘন আলোচনা সভা করা, মানুষের সঙ্গে সুসম্পর্ক স্থাপন, সরকারের সুযোগ সুবিধাগুলি সম্পর্কে মানুষকে অবহিত করণের উপর জোরের পরামর্শ দেন।
