গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা সারদার শশিভূষণ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিধায়ক তরুণ কুমার মাইতিকে পুষ্পস্তবক, উত্তরীয়,মাণপত্র ও স্মারক তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় শনিবার।ছিলেন কাঁথি এগরা মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি উদয় শংকর পাল, অনুপ শ্রী, সত্য চক্রবর্তী, টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বলরাজ শ্যামল প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন এগরা কলেজ ইউনিটের সভাপতি পিকু জানা।এদিন ছাত্র পরিষদের পক্ষ থেকে বিধায়কের কাছে ছাত্রদের ভর্তি ফি, প্রাকটিক্যাল ও ল‍্যাবরেটরীচার্য মুকুবের দাবি জানান হয়। বিধায়ক তার বক্তব্যে ছাত্র স্বার্থে তৃণমূল ছাত্র পরিষদকে সংগঠিত হয়ে লড়াইয়ের পরামর্শ দেন, অধ্যক্ষের সঙ্গে ফী সংক্রান্ত সামগ্ৰিক বিষয় আলোচনা করে গ্রহণযোগ্য সমাধানের ও আশ্বাস দেন। সভায় বক্তব্য রাখেন ছাত্রনেতা উদয় পাল ও অনুপ শী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছাত্র নেতা সওদাগর মাইতি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *