গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা-২এর বালিঘাই স্কুল খেলার মাঠে এগরা-২ ব্লক স্পোর্টস এ্যাসোসিয়েশান আয়োজিত স্বর্গীয় ভাস্কর চন্দ্র মাইতি স্মৃতি টুর্ণামেন্টে আজ ফাইন‍্যাল খেলায় চ‍্যাম্পিয়ান হয় এগরা নবরূপ ক্লাব। ২৪ দিন ধরে এই লীগ পর্যায়ের খেলায় ৭টি দল অংশগ্রহণ করে, আজ এগরা নবরূপ ক্লাব ৩-১ গোলে বালিঘাই ফুটবল একাডেমীকে পরাজিত করে চ‍্যাম্পিয়ান হয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ এগরা নবরুপ ক্লাবের অসীত কুমার ধাড়া এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয় বালিঘাই ফুটবল একাডেমি অলক গিরি। খেলাগুলি পরিচালনা করেন কাঁথি ও এগরা রেফারি

    সংগঠনের কানাইলাল মন্ডল, নিতাই মন্ডল , হৃষিকেশ জানা ও অর্ধেন্দু কুমার দাস। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি ও বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রাজনারায়ণ মান্না। সামিয়ানা প্রকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী অখিল গিরির দেওয়া ৩০০ চারাগাছ সবুজায়নের লক্ষ্যে বিতরণ করা হয় ।উপস্থিত ছিলেন এগরা-২ ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পুলক বাগ ও সম্পাদক গুরুপদ ঘোড়ই, প্রাক্তন সম্পাদক সন্দীপ পাত্র, সমাজসেবী স্বপন পাত্র প্রমুখ। আজকের খেলা দেখতে উৎসাহী মানুষের ভীড় ছিল নজরকাড়া।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *