
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।“ইয়াস” বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী কাঁথি-১এর মাজিলাপুর পঞ্চায়েত এলাকায় ইউনিসেফ ও কাসা ‘র আর্থিক সহযোগিতায় শনিবার স্বাস্থ্য কিট বিতরণ করে কাজলা জনকল্যাণ সমিতি।সামুদ্রিক জলোচ্ছ্বাসে পানীয় জলের সামগ্রী নষ্ট হয়েছে। সাথে সাথে নলকূপ গুলো জলের তলায়, যার ফলস্বরূপ জলবাহিত রোগ বেড়েছে।এই পরিস্থিতিতে কাজলা জনকল্যাণ সমিতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করে। কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েদেয় জাতীয় সংস্থা ‘ইউনিসেফ”ও “কাসা”। শনিবার কাঁথি- ১ এর মাজিলাপুর পঞ্চায়েতে ২২ টি গ্রামের ২০০০ পরিবারকে বিরামপুট আয়লা সেন্টারে স্বাস্থ্য কিট সামগ্রী তুলে দেওয়া হয়। স্বাস্থ্য কিটের সঙ্গে (সার্জিকাল মাস্ক -২৫ টি, সাবান – ৫ টি, হ্যান্ড স্যানিটাইজার(১০০) গ্রাম -৩ পিস, রিন ডিটারজেন্ট – ৪ পিস, ও স্যানিটারি ন্যাপকিন- ৪ প্যাকেট, স্যানিটারি কাপড় – ৪ পিস, প্লাস্টিকের বালতি ও ঢাকনা- ১ পিস, মগ -১টি, ও. আর.এস -৬ প্যাকেট,নেল কাটার -১ পিস, জল পরিশোধন করার ট্যাবলেট-৬টি) তাছাড়া ত্রিপল ৪০০ টি, ফিল্টার – ৪০০ টি, ও জেরিকান -৪০০ টি ছিল।

সহ সভাপতি আকবর আলী খান,পঞ্চায়েত সদস্য – নিতাই দাস, সমিতির প্রোজেক্ট কো-অর্ডিনেটর কমল দাস, নীতিমালা পান্ডা প্রমুখ।
উপস্থিত আয়োজক সংস্থা সম্পাদক স্বপন পান্ডা তার বক্তব্যে বলেন – প্রতি বছর বন্যা ও ঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাস হবে আর আমাদের মত সংস্থা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবো, যে পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে তা সবাইকে দেওয়া আমাদের সম্ভব নয়, আমরা মাধ্যম মাত্র, 

