নিজস্ব সংবাদদাতা:দৈনিক আবেশভূমি ডেস্ক: খড়্গপুর:পশ্চিম মেদিনীপুর।গত ১৭ মাস ধরে বিদ্যালয়ে প্রান নেই৷ বেঞ্চে ধুলো জমছে৷ গাছ গুলোতে ফুল ফুটছে পাখির কলতান আছে শুধু অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের কলরব৷ক্লাস শুরু আর শেষের ঘন্টা আজ বাজে না৷এই অতিমারীতে বিদ্যালয়ের পঠন-পাঠন বন্ধ, চালু আছে অনলাইন ক্লাস৷ প্রান্তিক পরিবারের শিশুদের কাছে অনলাইন ক্লাস অনেকাংশে দূরহ বিষয়। বেশির ভাগ সরকারী বিদ্যালয়ে অন-লাইন ক্লাস আকাশ-কুসুম কল্পনামাত্র৷ এই দুঃসময়ে প্রান্তিক পরিবারগুলির ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিকল্প উপায়ে চালু করল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির খড়গপুর শহর দক্ষিণ আঞ্চলিক

    কমিটি। মহিলা সমিতির উদ্যোগে শনিবার বিকেলে এলাকার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় চালু হলো অবৈতনিক পাঠশালা।ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা, ওঅভিভাবক-অভিভাবিকাদের অভূতপূর্ব উপস্থিস্তিতে যতদিন না শিশুরা স্কুলে যেতে পারছে ততদিন নিজেদের সাধ্যমত পাঠশালা চালিয়ে যাওয়ার অঙ্গীকার গ্রহণ করলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *