
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এর খাড় পঞ্চায়েতের নোনাকৌড়দায় বুথে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। মুখ্যবক্তা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। এদিন এই সম্মেলনে টোকন বারিকসহ ১৭ টি পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান বিধায়ক উত্তম বাবু। উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি মৃণাল কান্তি দাস, দলের যুব সভাপতি সুরজিত মাইতি, অঞ্চল সভাপতি বিষ্ণুপদ নায়ক ও সহ-সভাপতি গনেশচন্দ্র পয়ড়্যা, পঞ্চায়েতের উপপ্রধান অশোক মাইতি প্রমুখ। বিধায়ক তার বক্তব্যে দলকে সংগঠিত করতে সমস্ত স্তরের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা পরামর্শ দেন । পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করেন এবং আগামী ২০২৪এর লোকসভা নির্বাচনে কেন্দ্রে নরেন্দ্র মোদিকে পর্যুদস্ত করে প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করতে মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করা, সরকারি প্রকল্পগুলি সুবিধা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, সামনের দুয়ারে সরকার কর্মসূচির সুবিধা যাতে সরকারি সুযোগ না পাওয়া পরিবার গুলিকে যুক্ত করার পরামর্শদেন।