গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পটাশপুর-১এর ঐতিহ্যবাহী মঙ্গলামাড়ো বাজারে করোনা পরিস্থিতিতে রক্তের অভাব মেটাতে মঙ্গলামাড়ো বাজার কমিটির ব্যবস্থাপনায় ” রক্তদান শিবিরের আয়োজন হয় রবিবার। মহতী অনুষ্ঠানে রক্তদাতার হাতে পুষ্পস্তবক দিয়ে উৎসাহিত কররার মাধ্যমে শিবিরের শুভ উদ্বোধন করেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। সঙ্গে পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা ও সহ সভাপতি পীযুষকান্তি পন্ডা,জেলা পরিষদ সদস্য পটল আদক, অমর্ষ-২পঞ্চায়েত প্রধান নীলম মাইতি, পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ আহাদ আলি ও মুক্তিরঞ্জন বেরা, প্রাক্তন কর্মাধ্যক্ষ হরিপদ দাস মহামাত্র প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি দেবাশীষ সাউ। এগরা সুপার স্পেশালিটি ব্লাড ব্যাংক পরিচালিত এই শিবিরে ৯৯ জন রক্তদেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক কলোল মহাপাত্র, তিনি শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।