গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে বিজেপির বুদ্ধিজীবী সেলের সভা অনুষ্ঠিত হয় রবিবার সাতমাইল দলীয় কার্যালয়ে। বর্তমান প্রেক্ষাপট সমাজ গঠনে বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে এই আলোচনা হয়। এদিনের সভায় বক্তব্য রাখেন রাজ্য বুদ্ধিজীবী সালের কনভেনার, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, ছিলেন কো- কনভেনার রমাপ্রসাদ ভট্টাচার্য, দলের সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস, জেলা বুদ্ধি জীবি সেলের কনভেনর তুহিন কান্তি ভূঁইয়া প্রমুখ। আলোচক রন্তিদেব সেনগুপ্ত বলেন- বুদ্ধিজীবী মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক হতে হবে এমন কথা নয়; যিনি সমাজের হিতার্থে চিন্তা করেন, সমাজকে পরিমার্জিত করতে স্পষ্ট ভাষায় নিরপেক্ষভাবে রাস্তায় নেমে মানুষকে সচেতন করাবেন তিনি প্রকৃত বুদ্ধিজীবী।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *