
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা সারদা শশিভূষণ কলেজের পক্ষে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতিকে সম্বর্ধনা জানান হয় আজ সোমবার। বিধায়কের হাতে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র ও স্মারক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় কলেজের অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মী, কন্ট্রাকচুয়াল কর্মচারী, এনএসএস ইউনিটের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ড: দীপক কুমার তামিলি, আই কিউ এ সি কো অর্ডিনেটর অধ্যাপক ড: আলয়চাঁদ বিশ্বাস, টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ড:দীপক বিশাই, ছিলেন অধ্যাপক নির্মল হাজরা, দেবাশীষ সাহা, সুদীপ্ত ঘোড়াই, শান্তনু দোলাই,মমতাজ খাতুন প্রমুখ এবং শিক্ষাকর্মী উদয় শংকর পাল সত্যরঞ্জন চক্রবর্তী, দেবীদাস ত্রিপাঠী প্রমুখ। 

