গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।“এ পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার”-কবি সুকান্তের এই দৃষ্টিভঙ্গী সামনে রেখে বোধ হয় সবুজায়নের লক্ষ্যে ও দূষণ প্রতিরোধে সরকারের  এই সবুজশ্রী প্রকল্প ।এই প্রকল্পে নবজাতকের মায়ের হাতে চারা গাছ তুলে দেওয়া হবে সে তার শিশুকে বড় করার সঙ্গে সঙ্গেই গাছটিকে ও পরিচর্যাকরে বড় করবে। এই গাছ ভবিষ্যতে যেমন অর্থ উপার্জনে সহায়ক হবে তেমনি প্রাকৃতিক পরিবেশে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে মানুষকে সুস্থতা দেবে। আজ মঙ্গলবার ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির ভগবানপুর পঞ্চায়েতে ১০০ নবজাতক মায়ের হাতে মেহগনি ও শিশু চারা তুলে দেওয়া হয়। পঞ্চায়েত প্রধান সেক রেজাক মায়েদের চারা গাছ গুলি তুলে দিয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করে তিনি জানান-২০১৯এর ডিসেম্বর থেকে ২০২১এর মে মাস পর্যন্ত পঞ্চায়েত এলাকায় নবজাতকের সংখ্যা-৬০২।আজ ১০০জন মায়ের হাতে চারাগাছ দেওয়া হল। আগামী দিনে বাকিদের দেওয়া হবে। সর্বমোট ৩০১ নবজাতকের মায়ের হাতে শিশুগাছ এবং ৩০১ নবজাতকের মায়ের হাতে একটিকরে মেহগনি গাছ দেওয়ার পরিকল্পনা পঞ্চায়েতের। আজ পঞ্চায়েত প্রধানের সঙ্গে ব্যবস্থাপনায় ছিলেন পঞ্চায়েতে সচিব সুকুমার রায়, পঞ্চায়েতের এক্সিকিউটিভ এ্যাসিস্ট‍্যান্ট অশেষ পয়ড়‍্যা প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *