গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা পৌরসভায়১৮-৪৪ বৎসর বয়সের মানুষদের প্রথম করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয় বৃহস্পতিবার। ফিতা কেটে এই ভ‍্যাক্সিন কেন্দ্রের উদ্বোধন করেন এগরা পৌরসভার প্রশাসক প্রধান স্বপন কূমার নায়ক। সঙ্গে প্রশাসক বোর্ডের সদস্য সুপার স্পেশালিটির রোগী কল‍্যাণ সমিতির সভাপতি শ‍ল‍্য চিকিৎসক ডা:বাদল অশ্রু ঘাটা, প্রাক্তন কাউন্সিলর হরিপদ বেরা,

    ডা:অনিল কুমার মিশ্র প্রমুখ। উদ্বোধক তার বক্তব্যে জানানএর আগে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ভ‍্যাক্সিন নিতে হত। তাতে অনেকটা সমস্যা দেখা দিত পৌরবাসীদের। তাই পৌরবাসীদের কথা মাথায় রেখে পৌরসভা নিজ উদ্যোগে করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থার উদ্যোগ নেয়, রাজ‍্য পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন দপ্তরের অনুমোদনে এই কর্মসূচি শুরু হল বলে জানান উদ্বোধক । এদিন ১৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। আগামী দিনে যেমন ভ‍্যাক্সিন পাওয়া যাবে তেমন দেওয়া হবে, যাতে প্রত‍্যহ ৪০০কে দেওয়া যায় সেই লক্ষ্যে রয়েছে পৌরসভা।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *