নিজস্ব সংবাদ দাতা: দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাঁথি-৩ এর কালিনগর বাজার থেকে দেশপ্রাণ ব্লকের শ্যামচক হয়ে পেটুয়া মৎস্য বন্দর পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার উপরে অাউরাই অঞ্চলের ঝাউবনি কংক্রিটের ব্রিজ গত কয়েকদিনের নিম্নচাপের অতি বর্ষণে ব্যাপক ক্ষতিগ্রস্থ। ব্রিজের মধ্যে ঘোগের মাধ্যমে জলের তোড়ে একটা অংশ ভেঙে পড়ে। কাঁথি সেচদপ্তরের বাস্তুকার কাঠের পাইলন বেঁধে বালির বস্তা ঢুকিয়ে সাময়িক মেরামতীর ব্যবস্হা গ্রহণ করেছেন।অাউরাই অঞ্চলের উপপ্রধান দেবাশীষ ভূঞ্যা সহ স্হানীয় জনসাধারণের অাশঙ্কা অাবার অতিবৃষ্টি হলে ব্রিজ বসে যাবে।জনগণের দুর্ভোগের শেষ থাকবে না।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন রাজ্য সরকারের সেচ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র কে ই-মেইল বাণ্যর্তা পাঠিয়ে অবিলম্বে নতুন কংক্রিটের ব্রিজ নির্মাণের অাবেদন জানিয়েছেন। তিনি আরও বলেন পেটুয়া মৎস্য বন্দরের সাথে জাতীয় সড়কের যোগাযোগ কারী গুরুত্বপূর্ণ রাস্তায় ঝাউবনির ভগ্নদশা প্রাপ্ত ব্রিজের নতুনভাবে নির্মাণ অাশু জরুরী।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *