গৌরীশংকর মহাপাত্র: দৈনিকআবেশ ভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।প্রতাপদীঘি লায়ন্স ক্লাবের ব্যবস্থাপনায় করোনা সচেতনতা ও স্বাস্থ্য কিট বিতরণ হয় রবিবার। এক বর্ণাঢ্য র‍্যালি বিডিও অফিস থেকে শুরু করে প্রতাপদীঘি বাজার পুরানো পেষ্ট অফিস ঘুরে বাজার কালি মন্দির হয়ে ক্লাব মাঠে শেষ হয়। রাজেন্দ্র সেতুসহ ৪ জায়গায় পথ সভায় করোনা থেকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রায় ২০০০ মানুষকে মাস্ক ও ৭০০ জনকে স‍্যানিটাইজার বিতরণ হয়। ছিলেন লায়ন্স সদস্য ও সদস্য পরিবার, শুভানুধ্যায়ীদের সঙ্গে বিধায়ক উত্তম বারিক, শ্রীরামপুর পঞ্চায়েতের উপপ্রধান ডা: দিলীপ রায়, মনোজ দাস মহাপাত্র,ক্লাব সদস্য ও প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ‍্যক্ষ ড: সুধাময় মহান্তি, ক্লাব সম্পাদক স্বপন রায়, কোষাধ্যক্ষ অপূর্ব মান্না, টিকরাপাড়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রাজীব পন্ডা, বিশ্বেশ্বর মাইতি, সত‍্যেশ্বর নন্দী, মানস রায় প্রমুখ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব প্রেসিডেন্ট সুভাষচন্দ্র দাস।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *