
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা সারদা শশিভূষণ কলেজে বিধায়ক তরুন মাইতির উপস্থিতিতে কলেজ অধ্যক্ষ ডঃ দীপক কুমার তামিল ও ছাত্র নেতা উদয় শংকর পালের সঙ্গে কলেজ ইউনিটের ৫ সদস্যের প্রতিনিধি দলের আলোচনায় গ্ৰহণ যোগ্য সমাধানে সকলে সহমত পোষণ করেন। অধ্যক্ষ জানান ছাত্র সংসদ বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ডেভেলপমেন্ট ও ল্যাবরেটরির ফী লাঘবের দাবি জানিয়ে আসছিল, বিষয়টি শিক্ষা দপ্তরে জানান হয়, সবদিক বিবেচনা করে সামঞ্জস্য রেখে আজ আলোচনায় গতবর্ষের তুলনায় বর্তমান শিক্ষাবর্ষে কিছুটা লাঘব করার ক্ষেত্রে সকলে সহমত। এদিকে ফী লাঘবের যে তালিকা পাওয়া গেছে তাতে গত বর্ষের তুলনায় বর্তমান শিক্ষাবর্ষে কলা বিভাগে ৪৩০-৮০০টাকা, বানিজ্য বিভাগে ৫০০-৫৫০টাকা, বিজ্ঞান বিভাগে ১১৩০-৩৫২৫টাকা, ভোকেশনাল বিভাগে১১০০শত টাকা কমেছে। আগের তুলনায় বর্তমান ফী’তে সন্তোষ প্রকাশ করেছে এগরা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ।গত কয়েকদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ এগরা কলেজে ভর্তি ফি ও সেমিস্টার ফি মুকুবের দাবিতে লাগাতার আন্দোলন করে এবং শেষে বিধায়কের হস্তক্ষেপ চায়। বিধায়ক কলেজ অধ্যক্ষের সঙ্গে আলোচনায় গ্রহণযোগ্য সমাধান সূত্র বের করার আশ্বাস দিয়ে ছিলেন। আজ সেই মত বিধায়ক গ্ৰহণ যোগ্য সমাধান শেষে ভর্তির ক্ষেত্রে সবার সহযোগিতা চান। তিনি তার নির্বাচন ক্ষেত্রের এই গৌরবময় প্রতিষ্ঠানের ঐতিহ্য বজায় রাখার ক্ষেত্রে সকলের কাছে আহ্বান জানান।
