গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোশিয়েশানের পক্ষে রবিবার পটাশপুর ২ ইউনিট এর সৌজন্যে পরিবহন সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে সচেষ্ট হওয়ায় রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম’কে কৃতজ্ঞতা জ্ঞাপন সভা হয় খড়াইতে। সভায় উত্তরীয়, মানপত্র ও স্মারক দিয়ে অভিনন্দন জানান হয় উপস্থিত পটাশপুরের বিধায়ক উত্তম বারিক’কে। সভায় পৌরোহিত‍্য করেন সংগঠনের ব্লক সভাপতি খগেন্দ্রনাথ দাস।ছিলেন সংগঠনের রাজ‍্য সম্পাদক সজল ঘোষ, জেলা সভাপতি হিমাংশু বেরা ও সম্পাদক পশুপতি সাউ,ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি মানস রায়, সমবায় সেলের ব্লক সভাপতি তথা পঁচেট পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান দুর্গাপদ পাহাড়ী,সেক সুরজ আলি প্রমুখ। বক্তাগন রাজ‍্যে ওভার লোডিং বন্ধ করা, এক্সেল পাশিংকে মান‍্যতা দেওয়া, তৃতীয় বার সরকারে এসে পরিবহন সংক্রান্ত সমস‍্যা সমাধানে সরকার সচেষ্ট হওয়ায় এই কৃতজ্ঞতা সভার প্রাসঙ্গিকতা বলে উল্লেখ করেন। বিধায়ক তার স্বভাব সিদ্ধ ঝাঁঝালো ভাষায় পেট্রোপন‍্যের মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে পরিবহন ব‍্যবসা সহ নিত‍্যপ্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য বৃদ্ধিতে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংগঠনের ব্লক সম্পাদক ছন্দক মহাপাত্র।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *