গৌরীশংকর মহাপাত্র ও প্রদীপ কুমার গোল:দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি ও নন্দীগ্রাম:পূর্ব মেদিনীপুর।পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্য লাভের পর ২০২৪ শে দিল্লি থেকে মোদি’কে হঠানোর ডাক দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত দিল্লিতে সব নেতাদের সঙ্গে জোটের মিটিং করেন। ২০২৪ শে লোকসভা ভোটের আগে ২০২৩ সের ফেব্রুয়ারিতে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। সেখানে ভারতীয় জনতা পার্টি সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ক্ষমতায়।আর ২০২৩ এ বিপ্লব দেব সরকারের পতন ঘটাতে পারলেই দিল্লিতে মোদী সরকার চাপে পড়বেন। তাই ত্রিপুরা জয়ের লক্ষ্যে দল কে চাঙ্গা করতে মমতা বন্দ্যোপাধ্যায় গত ২৬ জুলাই সোমবার প্রশান্ত কিশোরের সমীক্ষক টিমকে ত্রিপুরা পাঠালে বিজেপি সরকারের মুখমন্ত্রী বিপ্লব দেবের পুলিশ তাদের আটকায়। ইতিমধ্যে ব্রাত্য বসুর নেতৃত্ব ত্রিপুরা সফরের পর আজ ২ আগস্ট সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যান। এমনকি ত্রিপুরার উপজাতি জনগোষ্ঠীর কোরাপূজা উৎসবে সকলের মঙ্গল কামনায় শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সোমবার ত্রিপুরা সফর কে কেন্দ্র করে আগরতলায় ত্রিপুরেশ্বরী মন্দিরের সামনে বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখায়।এমনকি তাঁর গাড়িতে আঘাত করে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। ঘটনার প্রতিবাদে রাজ‍্যসহ জেলাজুড়ে তৃণমূল কংগ্রেস সমর্থকরা পথ অবরোধ ও পথসভা করে বিক্ষোভ দেখায়।

    পটাশপুরের খড়া বাজারে পথ অবরোধ শেষে পথসভায় বক্তব্য রাখেন বিধায়ক উত্তম বারিক, ব্লক সভাপতি জেলা কর্মাধ্যক্ষ মৃণাল কান্তি দাস, ব্লকের-২ সহ-সভাপতি মানস রায় ও স্বপন কুমার মাইতি,ব্লক যুব সভাপতি  সুরজিৎ মাইতি, অঞ্চল সভাপতি বিষ্ণুপদ নায়ক,অঞ্চল যুব সভাপতি সঞ্জয় প্রধান, খাড় পঞ্চায়েতের প্রধান দিপালী প্রধান ও উপ-প্রধান অশোক মাইতি, সমবায় সেলের ব্লক সভাপতি দুর্গাপদ পাহাড়ি প্রমুখ।

    কাঁথি চৌরঙ্গী মোড়ে পথসভায় বক্তব্য রাখেন মৎস্যজীবী সংগঠনের সভাপতি আমিন সোয়েল, জেলা তৃণমূলের সহ-সভাপতি হরিসাধন অধিকারী, যুবনেতা ইমরান আলি খাঁন প্রমুখ।

      কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ১০ মিনিট পথ অবরোধ শেষে পথসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের কো -মেন্টর হাবিবুর রহমান, শোয়েব মহম্মদ, অরূপ কর, দেবাশীষ পাহাড়ি, মানিক ঘোড়াই, সঞ্জয় মিশ্র, চিত্ত মাইতি প্রমুখ। সভাপতিত্ব করেন কাঁথি শহর তৃণমূলের সহ-সভাপতি বিকাশ কুমার বারিক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পলাশ প্রামানিক।

        নন্দীগ্রাম-১ব্লকে নন্দীগ্রাম কলেজ তৃণমূল ছাত্ৰপরিষদ নন্দীগ্রাম বাজারে সুমিত মন্ডলের ও শেখ মোশারফের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করেন।
          নন্দীগ্রাম-২ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব বাগের নেতৃত্ব প্রতিবাদ মিছিল খোদামবাড়ি বাজার পরিক্রমা করে।

          তৃণমূল সূত্রে খবর আগামীকাল ৩আগস্ট যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করোনা বিধি মেনে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *