
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২ এর খাড় পঞ্চায়েতে গঠিত হল অভিষেক ব্যানার্জীর সোলজার টিম। সোমবার খাড় হাইস্কুলে এই কর্মসূচি ঘিরে সভা হয়। অঞ্চলের ১৬ বুথের ১০ জন করে ১৬০ যুবকের সোলজার টিম গঠিত হয়। এই টিম বুথে বুথে কাজ করবেন দলের সৈনিক হিসেবে। এদিনে উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, পটাশপুর-২দলের ব্লক তৃণমূল সভাপতি মৃণাল কান্তি দাস, দুই সহ- সভাপতি মানস রায় ও স্বপন কুমার মাইতি,ব্লক যুবসভাপতি সুরজিৎ মাইতি, খাড় পঞ্চায়েত প্রধান দিপালী প্রধান ও উপ- প্রধান অশোক মাইতি, অঞ্চল তৃণমূল সভাপতি বিষ্ণুপদ নায়ক, সহ-সভাপতি গণেশ পয়ড়্যা, অঞ্চলের যুব সভাপতি সঞ্জয় প্রধান,ব্লক সমবায় সভাপতি দুর্গাপদ পাহাড়ি, পশুপতি মাইতি, কিশোর বেরা,গৌতম আচার্য প্রমুখ। সভায় ক্ষার পঞ্চায়েতের পশ্চিম সাঁই সংসদের বিজেপি সদস্য তনুদি তৃণমূল কংগ্রেসের যোগদান করে তাকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিধায়ক উত্তম বারিক, ব্লক সভাপতি ও উপস্থিত নেতৃত্ব গণ।উপ-প্রধান অশোক মাইতি জানান ১৬ সদস্যের এই পঞ্চায়েতে তৃণমূলের শক্তি ১২থেকে ১৩তে দাঁড়াল। বিরোধী শিবিরে থাকলেন -১ নির্দল সদস্য ও ৩ বিজেপি সদস্য।
