
দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা-২ ও কাঁথি-৩ ব্লকের সীমান্ত জুড়ে ভবানীচক থেকে পাহাড়পুর ১০ কিমি রাস্তা গত ৭ বছর ধরে বেহাল। গোটা রাস্তা খানাখন্দভরা ও জলাশয়ের রূপ নিয়েছে। পটাশপুর-২, এগরা-২,কাঁথি-৩ সহ সন্নিহিত ব্লক সমূহের জনসাধারণের কাঁথি ও এগরা যাওয়ার এই অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার দফারফা অবস্থায় দুর্ভোগের শেষ নেই। অটোরিকশা,মেসিন রিক্সা টোটো,ট্রেকার,বাস,মিনি লরি ও বড় লরি সহ বিভিন্ন পরিবহন মাধ্যম চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে, পথ দুর্ঘটনায় মানুষের জেরবার অবস্থা। ব্যবসা-বানিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নাভিশ্বাস উঠেছে। জনপ্রতিনিধি ও প্রশাসনিক অাধিকারিক’দের অাশ্বাসের উপর মানুষের ভরসা প্রায় উঠে গেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩ আগষ্ট মঙ্গলবার সকাল থেকে স্হানীয় বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের সম্মিলিত অাহ্বানে ভবানীচক – পাহাড়পুর রাস্তা জুড়ে অবরোধ ও অবস্থান বিক্ষোভ কর্মসূচী চলে।পরে এগরা-২ ব্লকের বিডিও কৌশিক রায়,এগরা থানার অাইসি মৌসম চক্রবর্তী ও মারিশদা থানার ওসি রাজকুমার কুণ্ডু বিশাল পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন অবরোধ স্হলে পৌছান।তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলে অাগামী ১৫ দিনে রাস্তা মেরামতীর প্রতিশ্রুতি দেন। জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি খবর পেয়ে জেলা শাসক, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও পূর্ত দপ্তরকে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে রাস্তা মেরামতীর অাবেদন জানান। তিনি বলেন উক্ত রাস্তা জরুরী ভিত্তিতে মেরামতীর লক্ষে এলাকাবাসী র দাবিপূরণে রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি ও সেচ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্রের দৃষ্টি অাকর্ষণ করা হয়েছে। অবরোধকারী রা প্রশাসনের রাস্ত তে অবরোধ তুলে নেয়।
