গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রাখাল ব্যারাকে পুনরায় গ্রেফতারে আদালতের গুচ্ছ প্রশ্নের মুখে রাজ্য। ঘটনায় ক্ষুব্ধ বিচারপতিদ্বয় এদিন সরকারি আইনজীবীর কাছে জানতে চান আদালতের নির্দেশ অমান্য করে কিভাবে রাখাল বেরাকে গ্রেফতার? গেফতারে এত তাড়াহুড়ো কেন? কোন অফিসার রাখালকে গ্রেপ্তার করেছেন? নিম্ন আদালতের নির্দেশ ডিভিশন বেঞ্চে জানানো হয়নি কেন? কিসের স্বার্থে এত লুকোচুরি? আগামীকাল বুধবার আদালতে এসব প্রশ্নের দিতে হবে রাজ্যকে। প্রসঙ্গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ শেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে রাখাল বেরাকে জামিনে মুক্তি দেয়। মঙ্গলবার ফের তাকে তমলুকের অন্য একটি মামলায় গ্রেফতার করে পুলিশ। রাখালের আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় বলেন- আদালত থেকে জামিন পাওয়ার পর ফের১৫ জুনের একটি মামলায় রাখাল কে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করার পর বিচারপতি এই গ্রেপ্তারি সংক্রান্ত সমস্ত তথ্য ও নথি আদালতে পেশ করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে ।তাঁর অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তার মক্কেলকে একের পর এক মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। রাখালকে গ্রেফতারের বিষয়টি এদিন ডিভিশন বেঞ্চের নজরে আনেন রাখালের আইনজীবী। এরপর বিচারপতির তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি শুভাশীষ দাশ গুপ্তের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলেন সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নিতে হবে, তা না হয়নি কেন? তাছাড়া জামিনের আবেদন খারিজ নিয়ে যখন ডিভিশন বেঞ্চে শুনানি চলছে তখন এত তাড়াহুড়ো কিসের? সূত্রের খবর রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি দ্বয়। বুধবারে হাইকোর্টের দিকে তাকিয়ে সকলে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *