গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেদ ভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ অভিষেক ব্যানার্জি উপর বিজেপির হামলার প্রতিবাদে এগরা সারদা শশিভূষণ কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বুধবার। এই বিক্ষোভ কর্মসূচিতে ত্রিপুরা বিজপি ও কেন্দ্র বিজেপি সরকারের গন বিরোধী কাজ কর্মের সমালোচনা করে বক্তব্য রাখেন এলাকার জনপ্রিয় বিধায়ক তরুণ কুমার মাইতি। ছিলেন জেলা ছাত্র তৃণমূল পরিষদ সভাপতি শতদল বেরা, দলের ছাত্র সংগঠনের রাজ্য সদস্য আবেদ আলী, সহ-সভাপতি উদয় শংকর পাল, কলেজ ইউনিট প্রেসিডেন্ট পিকু জানা প্রমুখ।

    এদিন বিধায়ক এগরা সারাদা শশিভূষণ কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটে কলেজ ছাত্র-ছাত্রীদের অনলাইন ভর্তির জন্য একটি সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন। এই কেন্দ্র থেকে বিনামূল্যে ছাত্র ছাত্রীরা আজ থেকে অন লাইনে পাশ ও অনার্সে আবেদন করতে পারবেন বলে জানান। এই পর্বে ও দলের ছাত্র সংগঠনের নেতৃত্বগন উপস্থিত ছিলেন, ছিলেন কলেজ ইউনিট প্রেসিডেন্ট পিকু জানা, সওদাগর মাইতি, অশোক মাইতি প্রমুখ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *